মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়া থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য বাংলাদেশ পুলিশ কর্তৃক নির্মিত গৃহ হস্তান্তর অনুষ্ঠান সাতক্ষীরার কলারোয়ায় থানায় অনুষ্ঠিত হয়েছে। রোববার উক্ত অনুষ্ঠান ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ওই অনুষ্টানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, মীর আসাদুজ্জামান ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ, নাসির উদ্দিন মৃধাসহ থানার সকল অফিসার ফোর্স। উদ্ধোধন শেষে নির্মিত গৃহের দলিলপত্র সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, মীর আসাদুজ্জামান ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ, নাসির উদ্দিন মৃধা মোছাঃ রিজিয়া খাতুনের নিকট হস্তান্তর করেন। অনুষ্ঠান শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com