মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে অসহায় দরিদ্র ব্যাক্তিদের মাঝে কম্বল বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে রায়পুর—নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন উদ্যোগে অসহায় দরিদ্র ব্যাক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। (১১ ডিসেম্বর) বুধবার বিকেলে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুরে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে অসহায় দরিদ্র ব্যাক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান। ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিনের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সার্জেন্ট মতিউর রহমান, সমাজসেবক শাহাবুদ্দিন (ছোট), উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সিরাজুল ইসলাম, ফাউন্ডেশনের সহ—সভাপতি ফজলু মল্লিক, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফিজুর সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com