বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে জমিজমা বিরোধের জেরে \ ২ নারী সহ ৪জনকে কুপিয়ে জখম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০২২

স্টাফ রিপোর্টা ঃ কালিগঞ্জ জমিজমা বিরোধের জের ধরে ২ নারী সহ ৪ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি গতকাল ভোররাতে কালিগঞ্জ মথুরেশপুর দুধলি এলাকায় ঘটে। আহতরা হলেন দুধলি এলাকার শেখ মাহতাব উদ্দিনের পুত্র শেখ আব্দুর রব ও একই এলাকার হাবিবুল­াহ, খাদিজা, মোমেনা। সদর হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত আব্দুর রব জানান ঐ এলাকার শেখ আবু রায়হান গংদের সাথে জমিজমা নিয়ে মামলা চলমান রয়েছে। ভোর রাতে আবু রায়হানের নেতৃত্বে ১০/১৫ জন বাড়িতে এসে হামলা চালায়। ঘরে প্রবেশ করে জিনিস পত্র তচরুপ করে। বাঁধা দিতে যাওয়ায় তাকে সহ উলে­খিত ব্যক্তিদের কুপিয়ে জখম করে। আহতরা কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা অবনতি হওয়ায় সদর হাসপাতালে রেফার করা হয়েছে। এ বিষয়ে জানতে আবু রায়হানের ব্যক্তিগত নাম্বারে একাধিকবার ফোন দিলে বন্ধ পাওয়া যায়। ইউপি সদস্য আব্দুল জলিলের কাছে জানতে চাইলে তিনি একটি জরুরী মিটিং আছেন বলে জানান। জখমের বিষয়ে কালিগঞ্জ থানার ওসি মোঃ হালিমুর রহমান বাবু কাছে জানতে চাইলে তিনি দৃষ্টিপাতকে জানান মারামারির ঘটনায় ৯৯৯ মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হন। উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনা থাকলে পুলিশ তাদের শান্ত করে। পুলিশ পৌছানোর আগে গোলযোগ সৃষ্টি হয়েছিল। তবে কোন পক্ষ অভিযোগ দেইনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com