শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে দোকান পুড়ে লক্ষ টাকার ক্ষতি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৯ মে, ২০২২

বিশেষ প্রতিনিধি \ গভীর রাতে এক দোকান আগুনে পুড়ে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর মোড়ে হয়েত আলীর দোকানে এঘটনা ঘটে। এব্যাপারে হয়েত আলীর পুত্র জিয়ারুল ইসলাম বাদি হয়ে শত্র“তামূলকভাবে কে বা কাহার আগুন দিয়ে ক্ষতি করেছে বলে কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, হয়েত আলী ইন্দ্রনগর মোড়ে দীর্ঘ দিন যাবত চা ও খাবারের দোকান করে জিবিকা নির্বাহ করে আসছে। প্রতি দিনের ন্যায় গত শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। রাত ১টার দিকে কে বা কাহার শত্র“তামূলকভাবে আগুন দিয়েছে। এতে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে হয়েত আলীর পুত্র জিয়ারুল ইসলাম রবিবার সন্ধ্যায় কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। এব্যাপারে জানার জন্য রবিবার রাত ৯টায় ৪১মিনিটে কালিগঞ্জ থানায় ফোন দিলে রিসিভ হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com