রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে বিবাহিত ও অবিবাহিত দলের ফুটবল টুর্নামেন্ট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২

মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের মথুরেশপুরে বিবাহিত বনাম অবিবাহিত দলের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের খাঁজাবাড়িয়া তেঁতুলতলা বিল মাঠে বিবাহিত (লাল) ও অবিবাহিত (সবুজ) দলের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী সুরাত আলী মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম। এসময় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য দেবাশিস ঘোষ, প্রাক্তন ইউপি সদস্য মনি মোহন ঘোষ, শিক্ষক আরিজুল হক, আব্দুল মাজেদ, মুজিবর রহমান গাইন প্রমুখ। জাঁকজমকপূর্ণ খেলায় ২-০ গোলের ব্যাবধানে বিবাহিত দল বিজয়ী হন। খেলায় সেরা খেলোয়ার ট্রফি নির্বাচিত হন আছাদ ও রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মীর আসলাম। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াদের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com