শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে পরিকল্পনা সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২

কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক হাসেম আলী। উপজেলা প্রশাসনের আয়োজনে ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র পরিচালনা কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রুকোনুজ্জামান বাপ্পি, উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী নারী ঘোষ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, মেডিকেল অফিসার ডাঃ ইয়াসিন আলী প্রমুখ। গবেষণায় দেখা গেছে অধিকাংশ স্বচ্ছল পরিবারের ছেলে মেয়েরা মাদকদ্রব্যের সাথে বেশী জড়িয়ে পড়ে। মাদকদ্রব্য গ্রহনের ফলে ক্যান্সারসহ নানা ধরণের জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়। সমাজে অপরাধ প্রবনতা বাড়ে মাদকের কারণেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com