শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে ৪ দলীয় ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০২২

কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সরকারি কলেজের মাঠে সাদপুর ক্রীড়া পরিষদ ও উকশা আনসার ভিডিপি ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। দি-মডার্ণ কোচি-কাঁচা ক্লাবের আয়োজনে টুর্ণামেন্টের দ্বিতীয় খেলায় সাদপুর ক্রীড়া পরিষদ ৩-১ গোলে উকসা আনসার ভিডিপি ক্লাবকে হারিয়ে ফাইনালে যোগ্যতা অর্জন করে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মাদ আব্দুল­াহ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক জিএম, আবু আব্দুল­াহ, সাংবাদিক হাবিবুল­াহ বাহার ও আল নূর আহমেদ ইমন। খেলায় ধারা বর্ণনায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও দি-মডার্ণ কচি-কাঁচা ক্লাবের আব্দুল­াহ আল মামুন বাবু। রেফারী দায়িত্ব পালন করেন মিজানুর রহমান, সহকারী ছিলেন রাশেদুল ইসলাম ও আতাউর রহমান। টুর্ণামেন্টের দ্বিতীয় খেলায় বিপুল সংখ্যক ফুটবল প্রেমী উপস্থিত ছিলেন। ফাইনাল খেলা দি-মডার্ণ কচি-কাঁচা ক্লাব ও সাদপুর ক্রীড়া পরিষদের মধ্যে ঈদের পূর্বেই অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com