মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে ৪ দলীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২ জুলাই, ২০২২

কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা গতকাল বিকালে সরকারী কলেজ মাঠে ডি-মর্ডাণ ক্লাব ও কুশুলিয়া কসমস ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র হলে টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে দি-মর্ডাণ কচিকাচা ক্লাব ৩-২ গোলে কসমস ক্লাবকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মাদ আব্দুল­াহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রিড়া সংস্থা সাধারণ সম্পাদক ও ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, মানবাধিকার নেতা শেখ ওহিদুল ইসলাম ছোট, ভোমরার বিশিষ্ট ব্যবসায়ী আখতার হোসেন (পানি ডাক্তার), জাতীয় শ্রমিক লীগের সভাপতি শেখ শাহ জালাল ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। এসময় দি-মডার্ণ ক্লাবের পক্ষে ২টি গোল করেন জাকির এবং ১টি গোল করেন সাঈদ। কসমস ক্লাবের পক্ষে ১টি করে গোল করেন ইয়াছিন, রিফাত ও রাজু। রেফারী হিসেবে খেলাটি পরিচালনা করেন বাবু, সহকারী ছিলেন তাপস ও রিফাত। টুর্ণামেন্টের পরবর্তী খেলা একই মাঠে আগামি রোববার সাদপুর ফুটবল একাদশ ও উকসা আনসার ভিডিপি ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হবে। দি-মর্ডাণ কচিকাচা ক্লাবের আয়োজনে খেলার ধারাভাষ্যে ছিলেন আব্দুল­াহ আল মামুন বাবু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com