শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৪

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে চার জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে জম্মুর পাঞ্জতীর্থী-সিধরা সড়কে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনী সন্দেহজনক একটি ট্রাককে অনুসরণের পর উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তবে ঘটনাস্থল থেকে ট্রাকটির চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং বলেন, ‘আমরা একটি ট্রাকের অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করি। এই অবস্থায় সেটিকে অনুসরণের সিদ্ধান্ত নিই। ট্রাকটি জম্মুর সিধরায় থামানো হয়েছিল। সেখানে গাড়ি থেকে নেমে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তল­াশি শুরু করলে ভেতরে লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গুলি চালায়। জবাবে তাদের ওপরও পাল্টা গুলি চালানো হয়।’ এ ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। ট্রাক চালকের খোঁজে চিরুনি তল­াশি চলছে এলাকায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com