মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কুঁন্দুড়িয়া পাইথালী নৈকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া পাইথালী নৈকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ১জন এবং ৪শ্রেনীর ২জন কর্মচারি নিয়োগে আবেদনকারিদের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১১ টায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। প্রধান শিক্ষক আরিফুল ইসলামের সঞ্চালনায় এসময় দাতা সদস্য গোলাম রব্বানী, অভিভাবক সদস্য মতিয়ার রহমান, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, বিকাশ চন্দ্র মন্ডল, মুরশীদ হাবীব, শিক্ষক প্রতিনিধি জি এম গওছুল আজম, রঘুনাথ কুমার বিশ্বাস, মহিলা শিক্ষক প্রতিনিধি সুস্মিতা রানী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় গত ২৬ জুনের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী অফিস সহকারি-কাম হিসাব সহকারি পদে ১টি পদের বিপরীতে ৬জন, অফিস সহায়ক পদে ১টি পদের বিপরীতে ৭জন এবং পরিচ্ছন্নতা কর্মী পদে ১টি পদের বিপরীতে ৬জন প্রাথী আবেদন দাখিল করেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে আবেদন দাখিলকৃত সকলেরই আবেদন সঠিক বলে বিবেচিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com