মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কেরানীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুন, ২০২২

এফএনএস: ঢাকার কেরানীগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গত রোববার এ দুর্ঘটনাগুলো ঘটে। নিহতেরা হলেন, ইমন (১৮), শিফাত (১৭) ও আব্দুল­াহ আল মামুন (৩৮)। নিহত ইমন উপজেলার কলাতিয়া ইউনিয়নের বেলনা গ্রামের মো. মুসলিম উদ্দিননের ছেলে ও শিফাত রোহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামের গোলাম হোসেনের ছেলে। নিহত মামুন মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার নিলাম্বর পট্রি এলাকার অলি উল­ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেল ৪ টায় গুলিস্তান-বান্দুরা সড়কের সরকারি শাক্তা উচ্চবিদ্যালয়ের সামনে লেগুনা-মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে ইমন (১৮) ও শিফাত (১৭) নামে দুজন নিহত হন। এ সময় আরও দুজন আহত হয়েছে। আহতদের মধ্যে নাহিদের (১৫) অবস্থা আশঙ্কাজনক। আহত লেগুনা ড্রাইভারের পরিচয় মেলেনি। অপর দিকে উপজেলার হযরতপুর ইউনিয়নের কলাতিয়া-হেমায়েতপুর সড়কে প্রাইভেটকার ও সিএনজির মুখামুখি সংঘর্ষে আব্দুল­াহ আল মামুন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার ভোর সাড়ে ৫ টার দিকে আলীপুর ব্রিজ সংলগ্ন কাজীকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল­াহ আল মামুন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মরত ছিলেন। প্রাইভেটকার চালক সোমনাথ ঘোষ মাতাল অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু ছালাম মিয়া বলেন, ভোরে হযরতপুর এলাকায় প্রাইভেটকার-সিএনজির মুখোমুখী সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। বিকেল ৪ টার দিকে গুলিস্তান-বান্দুরা রোডের শাক্তা এলাকায় অপর দুর্ঘটনায় ২ জন নিহত এবং দুই জন আহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com