রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কোচ ডমিঙ্গোর পাশে দাড়ালেন বিসিবি সভাপতি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

এফএনএস স্পোর্টস: চলতি দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। তবে ডারবানে প্রথম টেস্টে ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিকদের কাছে হেরেছে বাজেভাবে। দ্বিতীয় ইনিংসে তো টাইগাররা গুটিয়ে গেছে মাত্র ৫৩ রানে। তবে বাংলাদেশের এমন হারের পর হেড কোচ রাসেল ডমিঙ্গোর পাশে রয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবি সভাপতি বলেন, ‘আমার মনে হয়, যেকোনো খারাপ পারফরম্যান্সের পর আমরা অযথা ডমিঙ্গোকে বলির পাঠা বানানোর চেষ্টা করি। সব ক্রিকেটার কি ডমিঙ্গোর কথা শোনে? আমি জানতে চাই, ক্রিকেটাররা কি সত্যিই শোনে তারা (কোচরা) কী বলতে চায়?’ পাপন আরো বলেন, ‘যেসব ক্রিকেটার ডমিঙ্গোর কথা শোনে তারা ঠিকই উন্নতি করছে। আমি লিখে দিতে পারি, যদি ১৫ জন ক্রিকেটারের সঙ্গে কথা বলি, অন্তত ১১ জন বলবে ডমিঙ্গো দুর্দান্ত কোচ। দুই-তিনজন হয়তো আছে যারা ভিন্ন কথা বলবে। তারা কোচের কথা শোনে না। যারা কোচের কথা শোনে না, তাদেরকে জিজ্ঞেস করে লাভ কী? যারা কোচের সঙ্গে কাজ করছে, তাদের কথা শুনতে হবে। যখন তারা ফিরবে তখন কোচের সামনে সবার সঙ্গে বসে সব কিছু সমাধান করব। ’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com