মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কয়রা হতে আগত বীরমুক্তিযোদ্ধাদের সমাবেশ ও সংবর্ধনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ “পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা-২০২২ উপলক্ষে কয়রা উপজেলা হতে আগত বীরমুক্তিযোদ্ধাদের সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুদ্ধকালিন কমান্ডার (বিএলএফ) ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, এম এম গোলাম রাব্বানি, এ্যাড. গাজী কেরামত আলী, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আঃ রাজ্জাক মলঙ্গী, রনজিৎ সরকার, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, রমেন্দ্রনাথ সরকার, সহকারি প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, কয়রা উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ কাজী মোস্তাঈনবিল­াহ সহ পাইকগাছা কয়রার শতশত বীরমুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন। এরপূর্বে কয়রা উপজেলা হতে আগত বীর মুক্তিযোদ্ধা গণ উপজেলা পরিষদের গেটের পৌঁছালে উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, নির্বাহী অফিসার মমতাজ বেগম, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, পাইকগাছার বীর মুক্তিযোদ্ধা গণ তাদেরকে ফুলেল শুভেচ্ছা,সংবর্ধনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com