বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খাজরায় মুদি দোকানের টিনের চাল ভেঙ্গে চুরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার খাজরায় মুদি দোকানের টিনের চাল ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতের কোন এক সময় খাজরার কেসি বাজারে এ ঘটনা ঘটে। এসময় চোরেরা নগদ ৪১ হাজার টাকাসহ মুদির মালামাল নিয়ে যায়। ঐ দোকানের মালিক চেউটিয়া গ্রামের আজিজ সানার ছেলে দেলোওয়ার হোসেন জানান, রবিবার দিনভর কেনাবেচা শেষে ক্যাশ বাক্সে নগদ ৪১ হাজার ৫০ টাকা দোকানে রেখে প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে সে মৎস্য ঘেরে চলে যায়। এরপর রাতে কোন এক সময় দোকানের ছাউনি টিন ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চোরেরা নগদ টাকা, সিগারেট ও সাবানসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। এঘটনায় আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com