শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাড়ে ৫ ঘণ্টা বন্ধ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ মে, ২০২২

এফএনএস: খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার সাড়ে পাঁচ ঘণ্টা পর আবার তা স্বাভাবিক হয়েছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কালবৈশাখী ঝড়ের তান্ডবে রেললাইনের ওপর গাছ পড়ে সাময়িক এ সমস্যার সৃষ্টি হয়েছিল। জানা গেছে, কালবৈশাখী ঝড়ের তান্ডবে গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে আলমডাঙ্গা-হালসার মাঝে রেললাইনের ওপর গাছ পড়ে। পরে বেলা ১১টার দিকে ভেঙে পড়া গাছ অপসারণ করলে সাড়ে পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আলমডাঙ্গার স্টেশন মাস্টার নাজমুল হুসাইন বলেন, আলমডাঙ্গায় গতকাল শনিবার ভোরে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এতে আলমডাঙ্গা-হালসার মাঝে রেললাইনের ওপর অনেক গাছ উপড়ে পড়ে। তখন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সারাদেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল। ওই সময় আলমডাঙ্গা স্টেশনে নকশীকাঁথা এক্সপ্রেস ও কিছু দূরে কপোতাক্ষ এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল। কুষ্টিয়ার হালসা স্টেশনে দাঁড়িয়ে ছিল বেনাপোল এক্সপ্রেস ও পোড়াদহ স্টেশনে দাঁড়িয়েছিল সাগরদাঁড়ি এক্সপ্রেস। তিনি আরও বলেন, ভেঙে পড়া গাছ অপসারণ করলে বেলা ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com