মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় অস্ত্র গোলাবারুদ সহ তিনজন গ্রেপ্তার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি \ গতকাল রাতে খুলনা জেলার বটিয়াঘাটায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিনসহ ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার রাতে খুলনা বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকার জনৈক ফারুকের হাঁসের খামারে অভিযান পরিচালনা করে তাদের আটক করেছে পুলিশ ও যৌথবাহিনী। এ সময়ে তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটার গান” ছয় রাউন্ড গুলি “বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশী মদ, দেড় কেজি গান পাউডার, ২টা মোটরসাইকেল, ১০টা মোবাইল, নগদ অর্থ জব্দ করা হয়। আটককৃতরা হলেন, খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী(১) তৌহিদুর বিশ্বাস তুহিন ওরফে কালা তুহিন (২) কেএম মিজানুর রহমান সুজন (৩) মো. হাবীব। অভিযানে সেনাবাহিনীর নেতৃত্বদানকারী অফিসার মেজর দেবাশীষ বিষয়টি নিশ্চিত করেছেন এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com