রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় চাচার হাতে ভাতিজা খুন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৮ মে, ২০২২

এফএনএস: খুলনায় চাচা বাবুল ফকিরের হাতে ভাতিজা হালিম ফকির (৩০) খুন হয়েছেন। গত শুক্রবার রাতে দিকে হালিম ফকির গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বটিয়াঘাটা উপজেলার সুরখালি বাজার এলাকায় বাবুল ফকির তার স্ত্রী দুই জামাই মিলে আকবর ফকিরের ছেলে হালিম ফকিরের (৩০) ওপর হামলা করেন। বাবুল ফকির গং লাঠি নিয়ে হালিমকে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করেন। নিহত হালিমের পরিবার সূত্রে জানা গেছে, রাস্তার পাশে ভ্যান গাড়ি রাখাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা এসে আহত অবস্থায় হালিম ফকিরকে উদ্ধার করে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হালিম ফকির মারা যান। এলাকাবাসী পাইকগাছা ও দাকোপ থানা এলাকা থেকে হালিম হত্যার সাথে জড়িত বাবুল ফকির ও তার স্ত্রী আলেয়া বেগম এবং তার দুই জামাই ইকবাল হোসেন ও ওয়াহিদুরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার সত্যতা স্বীকার করে বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) জায়েদ বলেন, হালিম গাজী মেডিকেল কলেজ হাসপাতালে গত শুক্রবার রাতে মারা গেছেন। তার পরিবারের কেউ এখনও কেউ মামলা করতে আসেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com