বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২ জুলাই, ২০২২

এফএনএস: খুলনা মহানগরীতে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে আলামিন মুন্সি (২৪) এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলামিন মুন্সি দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা এলাকার মো. মুন্সির ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, যুবক আলামিন নেশাগ্রস্ত অবস্থায় রেল লাইনের রাস্তা ধরে হাঁটছিলেন। তখন দ্রুতগামী ছুটে আসা একটি ট্রেন তাকে সজোরে ধাক্কা দেয় এবং বাম পায়ের ওপর দিয়ে রেলের চাকা চলে যায়। এতে তার বাম পায়ের কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খুলনা রেলওয়ে থানার ওসি মো. খবির আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছন। তিনি বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com