শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনা বিভাগে কাঁঠাল চাষে তৎপরতা নেই, দাম বৃদ্ধির সম্ভাবনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

খুলনা থেকে সিরাজুল ইসলাম \ খুলনা বিভাগের সকল জেলার গ্রামগঞ্জে কাঁঠাল চাষে কোন তৎপরতা নেই বললেই চলে। এই গ্রীষ্মে কাঁঠাল সংকটের কারনে দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। খুলনার উত্তর অঞ্চলের জেলাগুলোতে নতুন করে কোন কাঁঠাল গাছ লাগাতে দেখা যাচ্ছে না। কয়েক বছর আগের লাগানো গাছে,যে কাঁঠাল ধরেছে তা দিয়ে দেশের কাঁঠালের চাহিদা পূরণ না হতে পারে। কাঁঠাল আমাদের জাতিয় ফল তা দেশ থেকে বিলুপ্ত হয়ে গেলে জাতীয় পরিচয়ে বাধাগ্রস্ত হবে। পুষ্টি জাতীয় খাবার ও হারাবে, যশোর এলাকার কয়েকটি কাঁঠাল বাগান ঘুরে দেখা যায়, প্রতিটি বাগানে পুরাতন গাছ ছাড়া নতুন গাছ লাগানো নেই বললেই চলে। এবার কাঁঠালের ধর অন্য বছরের তুলনায় অনেক কম দেখা যাচ্ছে। বাঘারপাড়া উপজেলার বসুন্দিয়া এলাকার সামাদ জানান, বাপ দাদারা কাঁঠাল বাগান লাগিয়েছে তাই ভোগ করছি, বছরে প্রায় ৬০’০০০,টাকার কাঁঠাল বিক্রয় করি আমি, কিন্তু অনেক গাছ মরে যাচ্ছে। এবার গাছও কম গাছে কাঁঠলের পরিমাণ ও কম। এ বিষয়ে কাঁঠাল চাষী খলিলুর রহমান জানান, কাঁঠাল চাষ আধুনিক পদ্ধতিতে করতে পারলে, গাছে ধরন বেশি পাওয়া যাবে, কাঁঠাল চাষে কোন চাষের প্রয়োজন হয় না। বিচ তলা থেকে চাড়া তুলে এনে ২০ফুট অন্তর গর্ত খুঁড়ে, জৈব সার প্রয়োগ করে লাগালে অল্প দিনেই গাছ বড় হবে। মাঝেমধ্যে গাছের গোড়ায় পানি দিতে হবে পানি যেন জমে না থাকে। দেশের জনসংখ্যা বৃদ্ধি যার ফলে চাষের পদ্ধতি আধুনিক আনয়নে বিশেষ প্রয়োজন যাতে ফল বেশি ধারণ করে । এ বিষয়ে কৃষি অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছে কাঁঠাল চাষিরা ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com