শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩০ মার্চ, ২০২২

খুলনা সরকারি মহিলা কলেজের ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। প্রধান অতিথি বলেন, নবীন শিক্ষার্থীদের লেখাপড়া করে ভাল মানুষ হতে হবে, সঠিক শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে। নারীরা শিক্ষিত হলে দেশ ও জাতি সামনে এগিয়ে যাবে। মায়েরা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষার ওপর জোর দিয়েছেন। নারীরা সমান তালে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্র পরিচালনা, রাজনীতি, চাকরি, প্রশাসন, আইনশৃঙ্খলাসহ সকল ক্ষেত্রে এদেশের নারীদের পদচারণা আজ দৃশ্যমান। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক খান আহমেদুল কবীর ও নবীনবরণ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মোঃ আবদুল জব্বার।-তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com