শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গঙ্গায় ডুবল বাংলাদেশি জাহাজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

এফএনএস: পশ্চিমবঙ্গের হুগলির বাঁশবেড়িয়ায় গঙ্গা নদীতে ডুবে গেছে ছাইবোঝাই একটি বাংলাদেশি কার্গো জাহাজ। স্থানীয় সূত্রে জানা গেছে, ডুবে যাওয়া জাহাজটির নাম এডি বছিরউদ্দিন কাজি। দিন কয়েক আগে ত্রিবেণীর ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন (বিটিপিএস) থেকে ছাই নিয়ে ফিরছিল বাংলাদেশের ওই কার্গো জাহাজ। সেখান থেকে দেশে ফেরার পথে হুগলি জেলার বাঁশবেড়িয়ার কাছে এ দুর্ঘটনা ঘটে। ইতোমধ্যে জাহাজটিকে উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারীরা। জাহাজের কর্মীরা জানান, ছাই নিয়ে বাংলাদেশে ফেরার পথে আচমকা জাহাজের তলায় বড়রকমের শব্দ হয়। এরপরেই জাহাজে পানি ঢ়ুকতে শুরু করে। এসময় একদিক দিয়ে কাত হয়ে পড়ে জাহাজটি। চালকের কেবিন বাদ ছাড়া পুরো জাহাজটিই ডুবে যায়। বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন জাহাজের কর্মীরা। স্থানীয়রা আরও জানান, এখন গঙ্গায় পানি কমে যাওয়ায় জাহাজটির কিছু অংশ আবার ভেসে উঠেছে। তাই জাহাজের ভেতর থেকে ছাই বের করে এনে জাহাজের ওজন কমানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা। উদ্ধারকাজের জন্য উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালী থেকে শ্রমিক নিয়ে আসা হয়েছে। শ্রমিকরা জানান, জাহাজের সব ছাই খালি করতে সপ্তাহখানেক লেগে যেতে পারে। এরপর জাহাজ মেরামত করে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com