বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গোবিন্দ কাটি জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২ জুলাই, ২০২২

দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ ঢাক-ঢোলসহ দেবতার নাম জপ, কীর্তন ও পুজো অর্চনা পালন করেন। রথযাত্রাটি উপজেলার গোবিন্দ কাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কালি মন্দির থেকে বাঁশদহ বিকাশ স্বর্ণকারের বাড়ি হয়ে মূর্তি সুসজ্জিত রথে করে শত শত ভক্তবৃন্দ রশি দিয়ে রথ টেনে এ পূর্ণ্য তীর্থে নিজেদের সম্পৃক্ত করে। এ যাত্রাটি বাঁশদহ টোনা গ্রামের বিভিন্ন এলাকা ঘুরে গোবিন্দ কাটি এসে পৌঁছে। পরে গোবিন্দ কাটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ রথ যাত্রাটি অবস্থান করেন। আগামী ৯ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে। রথ যাত্রাটি শুরু হওয়ার পূর্বে রথ যাত্রা অনুষ্ঠানে জগন্নাথ পূজা উদযাপন কমিটির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ,লীগের সভাপতি ও ( ইউপি) চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com