সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গ্রাম-অঞ্চল থেকে হারিয়ে যেতে বসেছে হস্ত শিল্প

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

বিলাল হুসাইন নগরঘাটা থেকে : আধুনিক পন্যের পর্যাপ্ত বাজারজাত করণে হারিয়ে যেতে বসেছে প্রাচীন কলের ঐতিহ্য হস্ত শিল্প। বাপ দাদার এ শিল্প ধরে রাখাতে রিতিমত হিমশিম খেতে হচ্ছে তাদের। তাই না পারছে বাপ দাদার এ শিল্প ধরে রাখতে না পারছে ছেড়ে দিতে। একসময় গ্রাম অঞ্চলে এক সময় এ শিল্পের প্রচলন ছিল অনেক বেশী। কিন্ত বর্তমানে প্লাষ্টিক ও এলুমিনিয়ামের আধুনিক পন্যের ভীড়ে হস্ত শিল্প এখন ধ্বংসেব দারপ্রান্তে। এ শিল্পের মধ্যে উলে­খযোগ্য পন্য হল ঝুড়ি, ধামা, পাতি,কুলা, টাবরা, চাংগারি, ঠুষি, পেলে, ইত্যাদি। বৈশাখ জৈষ্ঠ্য মাস এলে ধান পরিস্কারের কুলার আওয়াজে শা.শা শব্দে গ্রাম অঞ্চল মুখরিত করে তুলতো। তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের পোড়ার বাজারে সপ্তাহে শনি ও মঙ্গলবার এই দুই দিন ঋষিদের হাতে তৈরি এসব সামগ্রী বিক্রয়ের জন্য লক্ষণীয়ভাবে বসতে দেখা যেত। কিন্তু বর্তমানে আধুনিকতার ছোয়ায় এখন আর আগের মত হস্তশিল্পের কারুকাজ দেখা যায় না। এ সম্পর্কে জানতে অর্জুন দাস দৈনিক দৃষ্টিপাতকে জানান প্ল্যাষ্টিক আর এালোমিয়াম বাজারজাতের কারণে আমাদের এ শিল্পের মান আগের তুলনায় দিন দিন চাহিদা কমে যাচ্ছে ফলে বাপ দাদাদের এ পুরানো পেশা ছেড়ে দিয়ে বেঁচে থাকার তাগিদে অনেকেই বাধ্য হয়ে ভিন্ন পেশা বেঁচে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com