রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চট্টগ্রামে পাহাড়ধসে নিহত ৪

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২

এফএনএস: চট্টগ্রামে পৃথক পৃথক এলাকায় পাহাড়ধসে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুজন। গত শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহিনুর আকতার (৩০) ও মাহিনুর আকতার (২০)। তারা আপন দুই বোন। অন্য দুজন হলেন লিটন (২১) এবং ইমন (১৪)। তারাও আপন দুই ভাই। আকবর শাহ থানার ওসি মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত দেড়টার দিকে আকবর শাহ থানাধীন ১ নম্বর ঝিলের বরিশালঘোনা এলাকায় পাহাড়ধসে একই পরিবারের চারজনসহ ছয়জন মাটি চাপা পড়েন। এতে মারা যান শাহিনুর ও মাহিনুর নামে দুই বোন। এ সময় ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের বাবা ফজল হক ও মাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের গ্রামের বাড়ি পিরোজপুরে বলে জানিয়েছেন ওসি ওয়ালী উদ্দিন। অন্যদিকে রাত ৩টার দিকে একই থানাধীন বিজয়নগর লেকসিটি এলাকায় আরেক পাহাড় ধসে লিটন ও ইমন মারা যান। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক বলেন, বরিশালঘোনায় পাহাড় ধসে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। অন্যদিকে লেকসিটি এলাকায় পাহাড়ধসে মাটি চাপা পড়েছিল দুই ভাইয়ের লাশ। সেখান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এদিকে চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, গত শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রামে ৪৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com