রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চলতি বছরে তেলের দাম ৪২ শতাংশ বাড়তে পারে -বিশ্বব্যাংক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

এফএনএস বিদেশ : ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ব্যাপক খাদ্য ঘাটতি এবং ‘মুদ্রাস্ফীতি’ র সম্ভাব্য ঝুঁকি বৃদ্ধি করবে বলে সর্তক করেছে বিশ্বব্যাংক।বিশ্বব্যাংক আশঙ্কা করছে, এই বছর তেলের দাম ৪২ শতাংশ বাড়বে এবং অন্যান্য দ্রব্যের দাম প্রায় ১৮ শতাংশ বাড়বে। তবে এটি ২০২৩ সালে তেল এবং অন্যান্য পণ্যের দাম আট শতাংশ হ্রাসের পূর্বাভাস দিয়েছে।সংস্থাটি ভবিষ্যদ্বাণী করেছে যে, এই বছর বিশ্ব অর্থনীতি দুই দশমিক নয় শতাংশ প্রসারিত হবে। এটি ২০২১ সালে পাঁচ দশমিক সাত শতাংশ বৈশ্বিক প্রবৃদ্ধি থেকে কম হবে এবং ২০২২ সালের জানুয়ারিতে চার দশমিক এক শতাংশ হতে পারে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেছেন, ‘অনেক দেশের জন্য এ মন্দা এড়ানো কঠিন হবে।’ সংস্থাটি ২০২৩-২৪ উভয় বছরের জন্য মাত্র তিন শতাংশ বৈশ্বিক বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। ম্যালপাস সতর্ক করে বলেছেন, সামনের সময়গুলোতে অপুষ্টি ও ক্ষুধা এমনকি দুর্ভিক্ষের তীব্র ঝুঁকি রয়েছে। উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতির প্রবৃদ্ধি ২০২১ সালের ছয় দশমিক ছয় শতাংশ থেকে হ্রাস করে তিন দশমিক চার শতাংশ করা হয়েছে। ইউরো কারেন্সি ভাগ করা ১৯ ইউরোপীয় দেশ এই বছর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পাঁচ দশমিক চার শতাংশ থেকে নামিয়ে দুই দশমিক পাঁচ শতাংশ করেছে। জানুয়ারিতে যাদের লক্ষমাত্রা ছিল চার দশমিক দুই শতাংশ। সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com