বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চিকিৎসার জন্য ভারত গেলেন উপজেলা চেয়ারম্যান দোলন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৫ জুলাই, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন শারীরিক ভাবে অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরিবারকে সাথে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব একে ফজলুল হক এর সুযোগ্য পুত্র। পারিবারিক সূত্রে জানাযায়, তিনি বেশ কয়েকদিন শারীরিকভাবে অসুস্থ এবং শরীরে ইন্টারনাল ইনফেকশন ধরা পড়ায় বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়েও সুস্থ হতে না পারায় উন্নত চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন। তার সুস্থতা শ্যামনগর উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা বাসীর জন্য খুবই জরুরী। তিনি গতকাল ২৪ জুলাই রবিবার দুপুর ২ টায় তার সহধর্মিনী মিসেস রোজিনা আক্তারকে সাথে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ভারতের উদ্দেশে রওনা হন। উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী সহ উপজেলাবাসী কাছে দোয়া চেয়েছেন। তিনি যেন অতিদ্রুত সুস্থ হয়ে উপজেলাবাসীর পাশে দাঁড়াতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com