বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জ¦ালানি তেলের মূল্যবৃদ্ধিতে কৃষকের লাভ কমে যাবে -কৃষিমন্ত্রী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০২২

এফএনএস: জ¦ালানি তেলের মূল্যবৃদ্ধিতে কৃষিখাতে প্রভাব পড়বে। কৃষকের লাভটা হয়তো কম হবে। কিন্তু উৎপাদন কম হবে না। আগে ১১০০ বা ১ হাজার টাকায় এক মণ ধান বিক্রি করে ১০০-১৫০ টাকা লাভ হতো, এখন হয়ত লাভটা কম হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। গতকাল রোববার বেলা ১১টায় কুমিল­া শিল্পকলা একাডেমির হলরুমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আয়োজিত ‘বিদ্যমান শস্য বিনাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, আমাদের দেশের চাষিরা ত্যাগী। বউয়ের গয়না বিক্রি করে, গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে সার কিনে জমিতে দেয়। সারাদেশেরই মানুষের কষ্ট হচ্ছে। বড় বড় শিল্পপতিদের জন্যও ঝুঁকি আছে। তেলের ব্যবহার সর্বত্র। তিনি বলেন, প্রধানমন্ত্রী বারবার বলছেন যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাবে। আমরা আবার তেলের দাম কমিয়ে নেব। দেশকে তো আমরা পুরো ঝুঁকির মধ্যে নিতে পারি না। এখন এই যে তেলের বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে, দিলে সরকারি গুদাম, সরকারি রিজার্ভ একদম কমে যাবে, তখন সারা জাঁতি একটা হুমকির মুখে পড়ে যাবে। তিনি বলেন, বিদ্যুৎ কম খরচ করেন, আমরা একটু সাশ্রয় করি, একটু কম খাই। তেলের মূল্য বৃদ্ধি হলে এর একটি বিরূপ প্রভাব যে পড়বে, সরকারও সেটা জানে। তারপরও সাময়িক এই কষ্টটা নিয়ে আমরা যেন টিকে থাকতে পারি। ইনশাআল­াহ যুদ্ধ তো আর চিরদিন থাকবে না, যদি আমরা টিকতে পারি, আবার ঘুরে দাঁড়াব। কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল­া সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর কুমিল­ার উপপরিচালক মিজানুর রহমান, ধান গবেষণা ইনস্টিটিউট কুমিল­ার সিইও ড. মো. রফিকুল ইসলাম, জেলা প্রশাসক কামরুল হাসান এবং পুলিশ সুপার ফারুক আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com