বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জাহানারা নূর ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের জাহানারা নূর ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ৯টায় বসন্তপুর ঢালীপাড়া হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে মাদ্রাসার শিক্ষার্থী সহ, অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। জাহানারা নূর ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিএম নূর মোহাম্মদের সভাপতিত্বে ও ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আরিজুল ইসলাম, ঢালীপাড়া জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল জলিল, হযরত পীর কাঙ্গালী (রহঃ) হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাহিদুল ইসলাম, জিএম জাহিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসায় অধ্যায়নরত শিক্ষার্থীরা সহ সাংবাদিকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বসন্তপুর ঢালীপাড়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওঃ সিরাজুল ইসলাম। এসময় ৭০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com