বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার জেলা তথ্য অফিসের আয়োজনে বেলা ১১টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সাতক্ষীরা হলরুমে উন্নত রাষ্ট্র ও জাতি গঠন, স্মার্ট বাংলাদেশ ও ভিশন: ২০৪১ বাস্তবায়ন এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এর অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে¡ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীদের সকল ক্ষেত্রে স্মার্ট হতে হবে। পুরুষের পাশাপাশি দক্ষ নারী জনশক্তি তৈরির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। অর্ধেক জনগোষ্ঠী হিসেবে নারীদেরকে পেছনে রেখে একটি দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। স্বাগত বক্তব্য প্রদান করেন, জেলা তথ্য অফিসার, মোঃ জাহারুল ইসলাম। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, বিসিক উপব্যবস্থাপক গোলাম সাকলাইন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার, ফাতেমা জোহরা। অনুষ্ঠানে শতাধিক নারীর অংশগ্রহণে উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে করণীয়, ভিশন-২০৪১ বাস্তবায়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার নিশ্চিতকরণ, গুজব, অপপ্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ, তথ্য অধিকার আইন, পরিবেশ সংরক্ষণ বিষয়ে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com