রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জেলা পরিষদের সাবেক সদস্য দেলোয়ার গ্রেফতার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

আশাশুনি প্রতিনিধি \ সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য দেলোয়ার হোসেন পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। জানাগেছে, একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা ও সাজা মাথায় নিয়ে বহুদিন আত্মগোপনে থাকার পর অবশেষে ঢাকার বাড্ডা এলাকার একটি ভাড়া বাসা থেকে শনিবার রাতে আশাশুনি থানা পুলিশ তাকে গ্ৰেফতার করতে সক্ষম হয়। আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের দেলোয়ার হোসেন ৪টি মামলায় সাজা ও ৫টি মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ছিলেন। দেলোয়ার হোসেন গত মেয়াদে সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। জেলা পরিষদের সদস্য থাকার সুবাদে মসজিদ, মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জেলা পরিষদের অনুদান পাইয়ে দেওয়ার প্রতিশ্রæতি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একাধিক মামলা থাকায় তিনি দীর্ঘদিন পলাতক অবস্থায় বিভিন্ন স্থানে জীবন যাপন করতেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা র‌্যাব-০১ এর সহযোগিতায় ঢাকার বাড্ডা এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামীকে আশাশুনি থানায় আনা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্ধ করা হবে বলে জানাগেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com