রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

টুইটার ভারতে পাকিস্তান সরকারের অ্যাকাউন্ট দেখা বন্ধ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

এফএনএস বিদেশ : সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে টুইটার জানায় তারা ভারতে বসে পাকিস্তান সরকারের অ্যাকাউন্ট দেখার সুযোগ বন্ধ করে দিয়েছে। গতকাল বৃহস্পতিবারএ তথ্য প্রকাশ করা হয়। টুইটার কর্তৃপক্ষ জানায়, আদালতের আদেশের মতো আইনি প্রক্রিয়ার কারণে ভারতে পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। তারা আরও জানায় কোম্পানির বিধি অনুযায়ী তা করা হয়েছে। পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্টটি @এড়াঃড়ভঢ়ধশরংঃধহ নামে পরিচালিত হয়। তবে রয়টার্স যাচাই জানায়, পাকিস্তান সরকারের অ্যাকাউন্টটি এখনও যুক্তরাষ্ট্র ও কানাডার মতো দেশগুলো থেকে দেখা যাচ্ছে। এ ব্যাপারে ভারত ও পাকিস্তানের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং টুইটারের মন্তব্য জানার চেষ্টা করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com