শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডি মারিয়া-মার্টিনেজের নৈপুণ্যে আর্জেন্টিনার জয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

এফএনএস স্পোর্টস: লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জয় পেয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার ভোরে চিলির ঘরের মাঠে চিলিকে ২-১ গোলে হারিয়েছে মেসিহীন দলটি। আর্জেন্টিনার কাছে হেরে কাতার বিশ্বকাপে যাওয়ার পথটা আরো কঠিন করে তুলল চিলি। ম্যাচের দশম মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন এঞ্জেল ডি মারিয়া। গোলটি এসিস্ট করেছিলেন রড্রিগো ডি পল। তবে ২১তম মিনিটে বেন ব্রেরেটনের গোলে সমতায় ফেরে চিলি। ৩৪তম মিনিটে আর্জেন্টিনাকে ফের এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে দু’দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। তবে কোনো দলই আর গোলের দেখা পায়নি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এর ফলে টানা ২৮ ম্যাচে অপরাজিত রইল তারা। বিশ্বকাপ বাছাই পর্বে ১৪ ম্যাচ শেষে ৩২ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। অন্যদিকে, ১৫ ম্যাচে চিলির পয়েন্ট এখন ১৬। আগেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা আর্জেন্টিনা আজ সাতবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামে। করোনায় আক্রান্ত হওয়ায় ডাগআউটে ছিলেন না দলটির কোচ লিওনেল স্কলানিও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com