বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডেনমার্কে শপিং মলে বন্দুকধারীর হামলায় নিহত ৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৪ জুলাই, ২০২২

এফএনএস বিদেশ : ডেনমার্কের কোপেনহেগেনের একটি শপিং মলে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে অন্তত তিনজন মারা গিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ ২২ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত হামলাকারী একজন ডেনিশ নাগরিক। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রত্যক্ষদর্শীদের সূত্রে এনডিটিভি জানায়, ওই যুবকের হাতে একটি বড় রাইফেল ছিল। তা দিয়েই সে এই হামলা চালায়। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ‘শান্তিপূর্ণ’ ভাবে তাকে গ্রেপ্তার করা হয়। কোপেনহেগেনের সিটি সেন্টার এবং কোপেনহেগেন বিমানবন্দরের মাঝে অবস্থিত শপিং মলটিতে গত রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার সময় এই হামলা হয়। ব্রিটিশ গায়ক হ্যারি স্টাইলসের কনসার্ট উপলক্ষে বহু মানুষ সেই সময় মলে উপস্থিত ছিলেন। এদিকে গায়ক হ্যারি স্টাইলস নিজের স্ন্যাপচ্যাট স্টোরিতে একটি পোস্ট দিয়ে লেখেন, ‘শুটিংয়ের সময় কোপেনহেগেন মলে যারা যারা ছিলেন, তাঁদের জন্য আমি ও আমার দল প্রার্থনা করছি। আমি স্তম্ভিত।’ ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেনও এই হামলার নিন্দা জানান। কোপেনহেগেনের পুলিশ প্রধান সোরেন থমাসেন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই হামলায় তিনজন নিহত ও বেশ কয়েকজন জখম হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।’ তবে বন্দুকবাজের এই হামলার উদ্দেশ্য এখনও পর্যন্ত জানা যায়নি। তবে অনেকেই এই ঘটনাকে জাতিবিদ্বেষের কারণ হিসেবে দেখছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com