শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ঢাকা প্রিমিয়ার লিগ তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরি, বড়ো ব্যবধানে জয় পেলো মোহামেডান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫

ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডের খেলায় ব্রাদার্স ইউনিয়নকে ৯ উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। একপেশে ম্যাচে দারুণ শতক হাঁকিয়েছেন তামিম ইকবাল। আগের ম্যাচেও শতক হাঁকিয়ে অপরাজিত ছিলেন মোহামেডানের অধিনায়ক। বিকেসএসপিতে আগে ব্যাট করতে নেমে ৮ বল বাকি থাকতে ১৮৭ রানে অলআউট হয় ব্রাদার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান আসে ইমতিয়াজ হোসেনের ব্যাট থেকে। মোহামেডানের পক্ষে তাইজুল ইসলাম চারটি, আবু হায়দার রনি তিনটি ও মেহেদী হাসান মিরাজ দুটি উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে শুরুতেই মেহেদী হাসান মিরাজকে হারিয়ে ফেলে মোহামেডান, তামিমের সাথে যিনি নেমেছিলেন উদ্বোধনী জুটিতে। দলীয় ৪ রানে মিরাজ বিদায় নিলে ক্রিজে নামেন মাহিদুল ইসলাম অঙ্কন। তামিমকে নিয়ে দেখেশুনে খেলে যান তিনি। আর কোনো উইকেট হারাতে হয়নি মোহামেডানকে। শেষপর্যন্ত ১৮৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে তামিম—অঙ্কন দলের জয় নিশ্চিত করেন ৩২.৫ ওভারে। ৯৬ বলে নয়টি চার ও চারটি ছক্কায় ১০৫ রান করে অপরাজিত থাকেন তামিম। ৯৬ বলে ৭৫ রান করা অঙ্কন হাঁকান ছয়টি চার ও তিনটি ছক্কা। মোহামেডান জেতে ৯ উইকেটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com