শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

তামিম ইস্যুতে বিসিবিতে কোনো অস্থিরতা নেই: ইসমাইল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৬ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: প্রধানমন্ত্রীর নির্দেশে একদিনের মধ্যে অবসর ভেঙেছিলেন তামিম ইকবাল। তবে অধিনায়কত্বের দায়িত্বে ফিরছেন না দেশসেরা এই ওপেনার। গত বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে এমনটায় জানিয়েছেন তামিম। সেইসঙ্গে আসন্ন এশিয়া কাপেও খেলবেন না তিনি। তাই বিসিবির এখন প্রধান কাজ নতুন অধিনায়ক বেছে নেওয়া। তবে এই ব্যাপারে কোনো ‘অস্থিরতা’ নেই বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। তামিমের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মল্লিক বলেন, ‘কোনো অস্থিরতা নেই। তামিম অধিনায়কত্ব করবে না, এটা মাননীয় বোর্ড সভাপতিই বলেছেন। আমাদের জন্য এটা একটা ধাক্কা।’ তিনি আরও বলেন, ‘তবে ওঁরা খুব ক্লোজলি টিম ম্যানেজমেন্টের সঙ্গে এটা নিয়ে কাজ করছেন। এ ছাড়া ক্রিকেট অপারেশন্সও আছে। মাননীয় বোর্ড সভাপতি নিজেই এটা দেখছেন। এটা নিয়ে খুব বেশি বিচলিত হওয়ার কিছু নেই। তবে স্বাভাবিকভাবেই ওর এভাবে সরে যাওয়াটা আমাদের জন্য ধাক্কা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com