বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৭ আগস্ট, ২০২২

এফএনএস: রাজধানীর শ্যামলীতে জ¦ালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে করা মিছিল থেকে পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে ব্যানারবিহীন একটি মিছিল থেকে এ ভাঙচুর চালানো হয়। তবে গাড়িটি কোন থানার তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। দুপুরে শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, জ¦ালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি মিছিল হয়েছে। ওই মিছিল থেকে পুলিশের একটি গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়েছে বলে শুনেছি। তবে গাড়িটি কোন থানার তা এখনো নিশ্চিত হতে পারেনি। এ বিষয়ে কাজ চলছে। বিক্ষোভ মিছিলের আয়োজক কারা করেছিল জানতে চাইলে ওসি উৎপল বড়ুয়া বলেন, মিছিলের সামনে কোনো ব্যানার ছিল না। জ¦ালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে তারা বিক্ষোভ করেছেন। যে গাড়িটি ভাঙচুরের কথা শোনা যাচ্ছে সেটি আমাদের থানার গাড়ি না। গাড়ি ভাঙচুরের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামলী থেকে শতাধিক মানুষের একটি বিক্ষোভ মিছিল সোহরাওয়ার্দী হাসপাতালের দিকে যাচ্ছিল। পথে শ্যামলী শিশু মেলার সামনে রাখা পুলিশের একটি টহল ভ্যানে ভাঙচুর চালান বিক্ষোভকারীরা। গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলা হয়। এর আগে গত শুক্রবার দিবাগত রাত থেকেই কার্যকর হয়েছে সরকার ঘোষিত ডিজেল, পেট্রল, কেরোসিন, ও অকটেনের নতুন দাম। দাম বেড়েছে প্রতি লিটার ডিজেলে ৩৪, কেরোসিনে ৩৪, অকটেনে ৪৬, পেট্রলে ৪৪ টাকা। দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও প্রতি লিটার পেট্রল ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। আগে ভোক্তা পর্যায়ে খুচরা তেলের দাম ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com