মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দেবহাটার শ্রেষ্ঠ অধ্যক্ষ আবুল কালাম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

দেবহাটা অফিস \ দেবহাটার হাজি কেয়াম উদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আবারও উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন। জাতীয় শিক্ষা সপ্তাহে তিনি শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন। গতকাল দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের কাছ থেকে শ্রেষ্ঠ অধ্যক্ষের ক্রেস্ট গ্রহন করেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন সহ উপজেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অধ্যক্ষ আবুল কালাম ছাত্র জীবনে প্রতিটি পরীক্ষায় অসামান্য মেধার স্বাক্ষর রাখেন। ঢাকা বিশ্ব বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সর্বোচ্চ ডিগ্রী অর্জন শেষে নিজ জেলায় সাতক্ষীরা দিবা নৈশ কলেজে শিক্ষকতা শুরু করেন। পরবর্তিতে দেবহাটার নারী শিক্ষার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হাজি কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষের দায়িত্ব গ্রহন করে কলেজটিকে জেলার অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত করেছেন। দেবহাটার পারুলিয়ার খেজুরবাড়ীয়া গ্রামেরমৃত জেহের আলী গাজী ও রতœাগর্ভা মাতা সুফিয়া খাতুনের পুত্র। তিনি দুই সন্তানের জনক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com