শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে কাল বৃষ্টি হতে পারে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

এফএনএস: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের কারণে আগামীকাল মঙ্গলবার দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গতকাল রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে এমন তথ্য জানান। তিনি জানান, নিম্নচাপটি এখন শ্রীলঙ্কার উপক‚লের কাছাকাছি রয়েছে। নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসলে এর প্রভাবে আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল­া ও সিলেটে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে এতে সারাদেশের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না বলে জানান তিনি। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বর্তমানে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা বিরাজ করছে। গত বছর এ সময়ে রাজশাহী-রংপুরে তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াস থাকলেও এখন ১২-১৪ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। চলতি মাসের শেষের দিকে এ অবস্থার পরিবর্তন হতে পারে, অর্থাৎ তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ নেমে আসতে পারে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com