শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দ্রব্যমূল্যের লাগাম টানতে সুদের হার বাড়াল যুক্তরাষ্ট্র

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

এফএনএস বিদেশ : মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও বড় ধরনের সুদের হার বৃদ্ধির ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির লাগাম টানতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বে বৃহৎ অর্থনীতির দেশটি। খবর বিবিসি। ফেডারেল রিজার্ভ ব্যাংক জানিয়েছে, দেশটির ব্যাংক সুদের হার শূন্য দশমিক ৭৫ বাড়াবে। তারা এই হার ২ দশমিক ২৫ থেকে বাড়িয়ে ২ দশমিক ৫০ শতাংশ করবে। এক সংবাদ সম্মেলনে ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান জেরোম পাওয়েল অর্থনীতির ধীরগতির কথা স্বীকার করে বলেছেন, ‘ঝুঁকি থাকা সত্তে¡ও ব্যাংক সামনের মাসগুলোতে সুদের হার বাড়াতে পারে।’ এ পরিস্থিতি মুদ্রাস্ফীতির দিকে ইঙ্গিত করে, যা গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। তিনি আরও বলেন, ‘মূল্য স্থিতিশীল না হলে অর্থনীতিতে কিছুই কাজ করে না। তাই মুদ্রাস্ফীতি কমা দরকার। এটা এড়িয়ে যাওয়ার মতো বিষয় নয়।’ দেশটির অর্থনীতিকে স্থিতিশীল করতে মূল্যস্ফীতি কমানোর জন্য গত মার্চ মাস থেকে ঋণের সুদের হার বাড়াচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাংক। তবে এ ধরনের পদক্ষেপগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে মন্দার দিকে ঠেলে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। সা¤প্রতিক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের পর প্রথম ভোক্তাদের আস্থা হ্রাস, আবাসন বাজারের ধীরগতি, ব্যবসায়ীক কার্যক্রম সংকোচন ও বেকারত্বের হার বেড়েছে। এই সপ্তাহে সরকারি পরিসংখ্যানে মার্কিন অর্থনীতি টানা তিন মাসে দ্বিতীয় সংকোচনের চিত্র দেখা যাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। অনেক দেশে অর্থনীতির এই পরিস্থিতিকে মন্দা হিসাবে বিবেচনা করা হয়। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে এটি ভিন্নভাবে পরিমাপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com