বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নগরঘাটা আসাননগর বাজারের গজা ও সন্দেশের সুনাম সর্বত্র

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৫ জুলাই, ২০২২

নগরঘাটা প্রতিনিধি ঃ তালার নগরঘাটা আসাননগর বাজারে সাগর মিষ্টান্ন ভান্ডারের গজা ও সন্দেশের সুনাম ও সুখ্যাতি ছড়িয়ে সর্বত্র। দূরদূরান্ত থেকে ক্রেতারা গজা ও সন্দেশ ক্রয় করার উদ্দেশ্যে আসাননগর বাজারে ছুটে আসতে দেখা যায়। ভীড় জমাতে থাকে সাগর মিষ্টান্ন ভান্ডারে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দোকান খোলা থাকে। তবে বিকালে ক্রেতাদের উপচে পড়া ভীড়ে বেশ লক্ষনীয়। সরেজমিনে গেলে উপস্থিত এলাকাবাসী জানান সাগর মিষ্টান্ন ভান্ডারের গজা ও সন্দেশে এলাকায় বেশ পরিচিতি রয়েছে। এই পরিচিতির সূত্র ধরে মিষ্টি প্রেমীরা বিভিন্ন এলাকা থেকে আসাননগর বাজারে মিষ্টি কেনার জন্য আসেন। এ ব্যাপারে সাগর মিষ্টান্ন ভান্ডারের সত্বাধিকারী সরজিৎ মন্ডল দৈনিক দৃষ্টিপাতকে জানান ২০০৮ সালে সাগর মিষ্টান্ন ভান্ডার নামে দোকানটি প্রতিষ্ঠা করি। সেই খান থেকে আজ পর্যন্ত ধীরে ধীরে দোকানটি পরিচালনা করে আসছি। তিনি জানান এখানে ৪ প্রকারের মিষ্টি তৈরী করা হয় যেমন, গজা, সন্দেশ, চমচম ও জিলাপি। এর মধ্যে সবচেয়ে উলে­খযোগ্য মিষ্টি হলো গজা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com