শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নতুন রেকর্ডে নাম লেখালেন কামিন্স

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মে, ২০২৫

বৃষ্টির কারণে সোমবার সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটা পরিত্যক্ত হয়ে গেছে। এরই সাথে বিদায় নিশ্চিত হয়ে গেছে হায়দরাবাদের। তবে দলের হতাশার দিনে দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। ট্রেন্ট বোল্ট এবং লাসিথ মালিঙ্গার সঙ্গে এখন একই কাতারে অসি পেসার। পরিত্যক্ত হওয়া ম্যাচে ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১৩৩ রানে গুটিয়ে গিয়েছিল দিল্লি। হায়দরাবাদের সুযোগ ছিল, এই ম্যাচ জিতে প্লে অফের লড়াইয়ে টিকে থাকার। কিন্তু ভাগ্য সহায় হয়নি। ম্যাচের প্রথম বলেই দারুণ এক ডেলিভারিতে করুন নায়ারকে উইকেটরক্ষকের ক্যাচ বানান কামিন্স। আইপিএলে এ নিয়ে তৃতীয়বার ম্যাচের প্রথম বলেই উইকেট শিকার করলেন এই পেসার। তার আগে তিনবার করে এমন কীর্তি আছে ট্রেন্ট বোল্ট আর লাসিথ মালিঙ্গার। এই তিনজনের ওপরে শুধু একটি নাম—মোহাম্মদ শামি। ম্যাচের প্রথম বলেই উইকেট নেওয়ার কীর্তি চারবার ভারতীয় এই পেসারের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com