রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নতুন শনাক্ত ২৩, টানা ১৮ দিন মৃত্যু নেই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৯ মে, ২০২২

এফএনএস: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এই ২৩ জন দেশের ছয় জেলার বাসিন্দা। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর আসেনি। ফলে টানা ১৮ দিন মৃত্যুহীন পার করলো বাংলাদেশ। মহামারি শুরুর দিকে ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর টানা ১৮ দিন কখনোই মৃত্যুহীন ছিল না। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৩৮ শতাংশ। এদিকে নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৯৯ জন। আর মোট মৃত্যুর সংখ্যা আগের ২৯ হাজার ১২৭ জনই রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৬৩ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৭ হাজার ৫২৬ জন। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ২৬ হাজার ১৪৬ জন। নতুন ২৩ রোগীর মধ্যে ১৯ জন ঢাকার। আর একজন করে রোগী শনাক্ত হয়েছেন টাঙ্গাইল, রংপুর, কুড়িগ্রাম, কুষ্টিয়া এবং সিলেটের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com