রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নদী ভাংগন, দখল ও দুষণ রোধ করতে হবে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২

বাংলাদেশ নদী মাতৃক দেশ। এদেশের সকল প্রান্তে নদ নদী ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের দেশের আর্থ সামাজিক বাস্তবতা এবং পরিবেশ পরিস্থিতি দৃশ্যত: নদ নদীর সাথে মানান সই। বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশ নদী মাতৃক দেশ হিসেবে পরিচিত আর নদী মাতৃক দেশ হিসেবে পরিচিতি পাওয়া অপেক্ষা নদী মাতৃক দেশের কল্যানে দেশ বহুবিধ সুযোগ সুবিধা ভোগ করে। আমাদের দেশের অভ্যন্তরীন যাতায়াত ও যোগাযোগের ক্ষেত্রে নদী অসাধারন ভূমিকা বিশেষ ভাবে স্বীকৃত আর নদী পথের যোগাযোগ যাতায়াতে খরচ কম। অন্য বহনের ক্ষেত্রেও নদ নদী কাঙ্খিত ভূমিকা পালন করে চলেছে। দেশের অর্থনীতিতে ব্যবসা বাণিজ্যে এভাবে নদ নদী কাঙ্খিত ভূমিকা পালন করে চলেছে। দেশের নদ নদীর পানি কৃষি কাজের জন্য অতীব গুরুত্বপূর্ণ। দেশের নদ নদীর পানির সহায়তায় কৃষি উৎপাদন ও চাষাবাদ হয়ে থাকে। দেশের অভ্যন্তরীন যাতায়াতের, যোগাযোগের ব্যবসার অভূত উন্নয়নে নদী যেমন অধিকতর ভূমিকা পালন করে চলেছে অনুরুপ ভাবে মৎস্য সম্পদের মধ্য বাংলাদেশের নদ নদী গুলো বিখ্যাত, দেশের উলে­খযোগ্য সংখ্যক জনগোষ্ঠী মৎস্য সম্পদের উপর নির্ভরশীল। মৎস্য সম্পদ আরোহনের মধ্য দিয়ে দেশের অভ্যন্তরীন মৎস্যের চাহিদা পুরনের পাশাপাশি বিশ্ব বাজারে রপ্তানী করে দেশ প্রতি বছর শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জন করে চলেছে। দেশের নদ নদী গুলো পরিবেশের ভারসাম্য ও রক্ষা করে চলেছে। প্রতিবছর নদ নদী ভাঙ্গনের কবলে, দখল আর দুষনের মহাক্ষেত্র গ্রাস করেছে নদ নদীকে। আর তাই এই মুহুর্তে বিশেষ করনীয় নদ নদীর ভাঙ্গন রোধ এবং দখল ও দুষণ রোধ করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com