বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নাইজেরিয়ায় খনিতে অস্ত্রধারীদের হামলায় ৩০ সেনা নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০২২

এফএনএস বিদেশ : নাইজেরিয়ায় অস্ত্রধারীদের হামলায় ৩০ জন সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির নাইজার প্রদেশের শিরোরো এলাকায় একটি খনিতে বন্দুকধারীদের হামলায় তাঁরা প্রাণ হারান। তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার নাইজার প্রদেশের শিরোরো এলাকার ওই খনিতে হামলার পর অপহরণের শিকার শ্রমিকদের খোঁজে সেখানে সেনা মোতায়েন করা হয়েছিল। নিখোঁজদের মধ্যে চার জন চীনের নাগরিকও ছিলেন। পরে সেখানেই সেনাসদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। নাইজারের রাষ্ট্রীয় নিরাপত্তা কমিশনার ইমানুয়েল ওমর হামলার পর প্রাথমিকভাবে বলেন, আজতা আবোকি গ্রামের ওই খনিতে হামলার ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। গত শনিবার নাইজার প্রদেশের রাজধানী শিরোরো ও মিন্নাতের দুটি সেনা সূত্র জানিয়েছে, নিরাপত্তা বাহিনী আক্রমণের জবাব দিতে সেখানে গেলে বন্দুকধারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এ ছাড়া হামলা চালিয়ে তিনটি ট্রাকে থাকা ৩০ জন সৈন্যকে হত্যা করে তারা। শিরোরোর সেনা ঘাঁটির এক সৈনিক বলেছেন, ‘আমাদের সেনাদের হারানো হৃদয়বিদারক, তাঁরা শক্তিবৃদ্ধির জন্য সেখানে গিয়েছিল। এটি আমাদের ব্যথিত করলেও আমরা হাল ছাড়ব না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com