শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নিলামে মেসির জার্সির দাম আকাশচুম্বী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

এফএনএস স্পোর্টস: সৌদি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আয়োজনে গত বৃহস্পতিবার রিয়াদ অল স্টারের বিপক্ষে মাঠে নামে পিএসজি। সেই ম্যাচে রিয়াদ অল স্টারের পক্ষে মাঠে নামেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। অন্যদিকে পিএসজির হয়ে মাঠে নামেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। উত্তাপ ছড়ানো ম্যাচে রিয়াদ অল স্টারকে ৫-৪ গোলে হারায় মেসির পিএসজি। ম্যাচ শেষে পিএসজির ১৭ জন খেলোয়াড়ের সবার জার্সি তোলা হয় নিলামে। তবে নিলামে সবচেয়ে বেশি শোরগোল হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে খেলা ম্যাচে মেসির ব্যবহৃত জার্সি নিয়ে। এমবাপ্পে-নেইমারের জার্সিকে ছাড়িয়ে সবচেয়ে বেশি দাম উঠেছে লিওনেল মেসির জার্সি। এখনও পর্যন্ত নিলামে মেসির জার্সির দাম উঠেছে পঁচিশ হাজার ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ লাখ টাকা। তবে এখনও শেষ হয়নি নিলাম। চলবে আরও আটদিন। তাই দাম এখানেই শেষ নয় আরও বাড়তে পারে দাম। এই জার্সি পরে রিয়াদ অল স্টারের বিপক্ষে একটি গোল করেন মেসি। অন্যদিকে রোনালদো করেন দুটি গোল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com