সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নূরনগরের জাকির হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৫ মার্চ, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নূরনগরের মোঃ জাকির হোসেন (৩৫) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি নূরনগর উত্তর হাজিপুর টাউনপাড়া গ্রামের কুদ্দুস হালদারের মেজ পুত্র ও বসুন্ধরা সিমেন্ট সাউথ বেঙ্গল ডিভিশনের খুলনা এরিয়ার তেরখাদা টেরিটরির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার বিকাল ৫টার পর রুট থেকে ফেরার পথে খুলনার রূপসা ব্রিজের পশ্চিম পাশে দুর্ঘটনার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয় এবং রেলিংয়ের সাথে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিক ভাবে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত ১২টার দিকে শরীয়তপুর এলাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যর। তার অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ নূরনগর উত্তর হাজিপুর টাউনপাড়া গ্রামে শুক্রবার জুম্মার নামাজ পরবর্তী জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com