মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নূরনগরে জার্মান বডি এনালাইজার মেশিনের সাহায্যে বডি চেকআপ উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১১ মে, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে সর্বপ্রথম জার্মান বডি এনালাইজার মেশিনের সাহায্যে কম্পিউটারের মাধ্যমে বডি চেকআপ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় হামজা ল্যাবরেটরীজ এর আয়োজনে নূরনগর কলিকাতা হারবাল এন্ড হোমিও চিকিৎসালয়ে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও চিকিৎসা সুবিধাভোগী ব্যক্তিবর্গের উপস্থিতিতে ডাঃ মাওঃ মাহমুদুল হাসান ইসরাফিল এর ব্যবস্থাপনায় জার্মান বডি এনালাইজার মেশিনের সাহায্যে কম্পিউটারের মাধ্যমে সমস্ত বডি চেকআপ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ শামীম আহমেদ। এসময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিশুসাহিত্য গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জাকির হোসেন, নওয়াবেকী গনমুখী ফাউন্ডেশনের নূরনগর শাখা ব্যবস্থাপক মোঃ বাবুল হোসেন, হামজা ল্যাবরেটরীজ এর প্রতিনিধি মোঃ মঈনউদ্দিন আহমেদ ময়না, এমপিও মোঃ আজিজুর রহমান, ডীপলেট প্রতিনিধি মোঃ আল আমিন, শুভঙ্কর, মোঃ খাইরুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলাকার রোগীদের সুবিধার্থে সপ্তাহের প্রতি মঙ্গলবার উক্ত মেশিন দ্বারা কম্পিউটারের সাহায্যে বডি চেকআপ এবং ব্যবস্থাপত্র প্রদান করবেন ৩০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন চিকিৎসক ডাঃ বিকাশ রঞ্জন রপ্তান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com