বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পঞ্চম ও শেষ দিনে রোমাঞ্চ ছড়িয়ে ড্র হলো করাচি টেস্ট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

এফএনএস স্পোর্টস: রাওয়াপিন্ডিতে প্রথম টেস্ট ড্র হয়েছিল। করাচিতেও স্বাগতিক পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টটি ড্র হলো। তবে রাওয়ালপিন্ডির মতো নিষ্প্রাণ ছিল না করাচির টেস্টটি। পঞ্চম ও শেষ দিনে রোমাঞ্চ ছড়িয়ে ড্র হলো করাচি টেস্ট। প্রায় দুইদিন ব্যাট করে টেস্ট বাঁচিয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার দেওয়া ৫০৬ রানের লক্ষ্যে পাকিস্তান করেছে ৭ উইকেটে ৪৪৩ রান। শেষ ৮ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ৩ উইকেট। তবে দিনের বাকিটা সময় পার করে দেন মোহাম্মদ রিজওয়ান ও নোমান আলী। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৪ রানের জন্য ডাবল সেঞ্চুরি পাননি। তবে ৪২৫ বলে ১টি ছক্কা ও ২১টি চারের সাহায্যে ১৯৬ রানের ইনিংস খেলেছেন তিনি। শতক হাঁকিয়ে অপরাজিত থাকেন রিজওয়ান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com