শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পদ্মা সেতু: ভারতীয় সংবাদমাধ্যমে উচ্ছ¡াস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৫ জুন, ২০২২

এফএনএস বিদেশ: বাংলাদেশে নতুন দিগন্তের সূচনা করা পদ্মা সেতু উদ্বোধনে উচ্ছ¡সিত হয়ে উঠেছে প্রতিবেশী দেশ ভারতের সংবাদমাধ্যমগুলো। দেশটির কয়েকটি সংবাদমাধ্যমে গুরুত্ব দিয়ে এই সেতু উদ্বোধনের খবর প্রকাশ হয়েছে। লাইভ আপডেটসহ নানা আঙ্গিকে খবর পরিবেশন করেছে হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা, এবিপি আনন্দের মতো সংবাদমাধ্যমগুলো। আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে, ‘জ¦লে পুড়ে-মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়! পদ্মা সেতু উদ্বোধনে হাসিনার কণ্ঠে সুকান্ত।’ এই প্রতিবেদনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ছাড়াও গুরুত্ব সহকারে পদ্মা সেতু সংক্রান্ত নানা তথ্য তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস পদ্মা সেতু উদ্বোধনের খবর তাদের লাইভ কাভারেজে রেখেছে। সেতু উদ্বোধনের নানা তথ্য তাৎক্ষণিকভাবে প্রচারের পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছার কথাও প্রতিবেদনে উলে­খ করা হয়েছে। এপিবি আনন্দ লিখেছে, ‘এল ঐতিহাসিক মুহূর্ত।’ পদ্মা সেতু উদ্বোধনের পর সড়ক পথে ঢাকা-কলকাতার দূরত্ব কমে আসবে বলে উচ্ছ¡াস প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। এ ছাড়া ‘পদ্মা সেতুর ছবি দেখলে চোখ ফেরাতে পারবেন না’ শিরোনামে একটি ছবি গ্যালারি প্রকাশ করেছে তারা। হিন্দুস্তান টাইমস বাংলা তাদের লাইভ কাভারেজের শিরোনাম করেছে, ‘উত্তাল পদ্মার বুকে গৌরবের প্রতীক’, টোল দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন হাসিনার। এই কাভারেজে সেতু উদ্বোধন অনুষ্ঠানের খুঁটিনাটি তথ্যও পরিবেশন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com