বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পপুলার লাইফ ইনসুরেন্সের পক্ষ থেকে মেয়াদ উত্তীর্ণদের মাঝে চেক বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৯ মে, ২০২২

শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনির শ্রীউলা ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলিমাখালী ৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে মেয়াদ উত্তীর্ণদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বিকালে উক্ত বিদ্যালয়ে মনোরম পরিবেশে পপুলার লাইফ ইনসুরেন্সের বীমা গ্রাহক রফিকুল ইসলাম সরদারসহ ১৭ জনের হাতে ৬ লক্ষ ৮০ হাজার টাকার চেক তুলে দেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির জেনারেল ম্যানেজার হুজ্জাতুল ইসলাম, ডেপুটি ম্যানেজার হেদায়েতুল ইসলাম শাখা ব্যবস্থাপক মাসুম চৌধুরী (পলাশ), অফিসার শাহিনা সুলতানা, মাস্টার তাবারক হোসেন, অবঃ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাস চন্দ্র মন্ডল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশুতোষ মন্ডল প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সানন্দে অংশ গ্রহণের মাধ্যমে উলে­খিত পপুলার লাইফ ইনসুরেন্স কোংঃ প্রাঃ লিঃ এর বীমা গ্রাহক মেয়াদ উত্তীর্ণদের মাজে আর্থিক চেক বিতরণ অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে উঠে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ শওকত আলী এবং অনুষ্ঠান টি পরিচালনা করেন শিক্ষক পঙ্কজ সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com